উপকরন : কাঁচা আম – ১ টি (মাঝারি) ঠাণ্ডা পানি – ৪ গ্লাস বিট লবন – ১/২ চা চামচ লবন – স্বাদমতো কাচা মরিচ – স্বাদমতো চিনি – স্বাদমতো লেবুর রস – ১ ১/২ চা চামচ বরফ কিউব – প্রয়োজনমতো প্রণালী : – আমের খোসা ছিলে নিন। – ছোট ছোট টুকরা করুন। – ব্লেন্ডারে বরফ বাদে সব উপকরন দিয়ে দিন । – চিনি ৩/৪ কাপ . আমের টক ও স্বাদঅনুযায়ী চিনি দিতে পারেন। – কাঁচা মরিচ অল্প অল্প করে দিবেন আর ব্লেন্ড করবেন । – কাঁচা মরিচ ব্লেন্ড করলে প্রচুর ঝাল বের হয় । – আপনারা যদি জুস পাতলা অথবা ঘন করতে চান তবে যে পানির পরিমান দেয়া হয়েছে তার থেকে পানি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। – জুস তৈরি হয়ে গেলে ছেকে নিন । – বরফ কুচি দিয়ে দিন । – ইচ্ছা করলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরেও বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। Post navigation খোসাসহ আমের আচার রেসিপি-ডিম দিয়ে কলাইয়ের ডাল