dating-300x199ফেসবুক আর টুইটারের নেশা কাটাতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের এক প্রভাষক। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যে শিক্ষার্থীদের জুটি ডেটিংয়ে বাইরে ঘুরতে যাবে, তাদের তিনি অতিরিক্ত নম্বর দেবেন। তবে কেরি ক্রোনিন নামে ওই শিক্ষিকা ডেটিংয়ের জন্য কিছু নিয়ম বা বিধি-নিষেধও নির্ধারিত করে দিয়েছেন। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে চুমু খেতে পারবে না, শারীরিক সম্পর্কে জড়াতে পারবে না এবং অ্যালকোহল সেবন করতে পারবে না।

কেরি ক্রোনিনের মতে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগের দক্ষতা কমে যাচ্ছে। ফেসবুক ও টুইটার জাতীয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোতে আসক্ত হওয়ার ফলে বাস্তব জীবনে সামাজিক মেলামেশার দক্ষতা অনেকটাই খর্ব হয়ে যায়। তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন।

ক্রোনিন বলেন, ডেটিংয়ে যাওয়ার সাহসটুকুও এখন আর অনেকে করতে পারে না। অন্যজনের প্রতি দুর্বল হওয়া ও নিজের মন অন্যের জন্য সঁপে দেয়ার কাজটা সহজ নয়। সূত্র: অনলাইন মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *