আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা পলুপাড়া এলাকায় বজ্রপাতে বাবু মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। বাবু মিয়া উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা পলুপাড়া এলাকায় মাসুদ আলীর পুত্র। স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে বাবু মিয়া ঘর থেকে বাইরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বাবু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। Post navigation গাইবান্ধায় ডাকাতি মামলার আসামি গ্রেফতার বরিশালে বাস খাদে, পুলিশ কর্মকর্তা নিহত