আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুরে ডাকাতি মামলার আসামি সুরুজ মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ধাপোহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সুরুজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ মিয়া তিলকপাড়া গ্রামের সফি মিয়ার পুত্র। ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোস্তাফিজার রহমান জানান, সুরুজ মিয়া ২০১৩ সালে সাদুল্যাপুর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সুরুজকে গ্রেফতার করা হয়। সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। Post navigation গাইবান্ধায় জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু