অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হলো মিক্সড অ্যালবাম ‘স্বপ্নচূড়া-৪’। শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ রাশিয়ান কালচারাল সেন্টারে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে ব্যান্ড গুলো সংঙ্গীত পরিবেশন করে। অ্যালবামে অংশগ্রহণকারী ব্যান্ড গুলো হলো- ব্ল্যাক, যাত্রী, প্রজেক্ট নিয়ন, অরণ্য, জোডিয়াক, সিন, সমুদ্র, টুয়েলভ এএম, হাইওয়ে, ইএফ ও আউট ব্রেক। স্বপ্নচূড়া-৪ অ্যালবামটির আয়োজন করেছেন ব্ল্যাক ব্যান্ডের ড্রামার টনি। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে- হাকিল ট্যুরস্ এণ্ড ট্রাভেলস্ ও অপসন। উল্লেখ্য, স্বপ্নচূড়া-৩ প্রকাশের দীর্ঘ ৭ বছর পর এই অ্যালবামটি প্রকাশিত হচ্ছে। Post navigation হিরো দ্য সুপারস্টার ছবির শুটিং-এ শাকিব, অপু ও ববি ব্যাংককে ৬০তম জন্মদিন পালন করেছেন পঙ্কজ কাপুর