runয়স বেশি হয়ে গেছে, তাই ভাবছেন দৌড়ানোটা ঠিক হবে না? এ ভাবনা এবার বাদ দেওয়া যেতে পারে। বয়স যতই হোক, নিয়মিত দৌড়ান। তাতে বৃদ্ধ বয়সে অস্থিসন্ধি বিশেষ করে হাঁটুর ব্যথায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। অস্থিসন্ধি ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে সম্প্রতি এক গবেষণায় এমন আশার কথাই জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকরা দেখতে পেয়েছেন, যারা নিয়মিত দৌড়ান তাদের এ রোগে পড়ার ঝুঁকি কম। তবে তারা একটু সতর্কও করে দিয়েছেন। সেটা হলো, এরই মধ্যে এ রোগে আক্রান্ত এমন ব্যক্তিদের এ গবেষণায় বিবেচনা করা হয়নি। এর আগে এক গবেষণায় এমন রোগীদের দৌড়াতে নিষেধ করা হয়েছিল। রোগীদের সতর্ক করা হয়েছিল, অতিরিক্ত দৌড়ালে অস্থিসন্ধিতে বরং ব্যথার আশঙ্কা বাড়ে।যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হাউস্টনে অবস্থিত বেইলোর কলেজ অব মেডিসিনের একদল গবেষকের দাবি, যারা নিয়মিত দৌড়ান তাদের বিএমআই (বডি মাস ইনডেক্স) কম হওয়ায় অস্থিসন্ধির রোগের ঝুঁকি কমায়। আড়াই হাজারেরও বেশি প্রতিযোগীর ওপর জরিপ চালিয়ে তারা এ প্রতিবেদন প্রকাশ করেন। তবে গবেষণা প্রতিবেদনের মূল লেখক ডা. গ্রেস সিয়াও-ওয়েই লো জানাতে ভোলেননি, বিষয়টি এখনও তাদের কাছে স্পষ্ট নয়। এজন্য যারা এ রোগে ভুগছেন তাদের দৌড়াতে নিষেধ করা হয়েছে।

বয়স্কদের সবচেয়ে গুরুতর রোগগুলোর মধ্যে অন্যতম অস্থিসন্ধির ব্যথা। এতে দেহের হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হয়। তরুণাস্থি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় বলেই এমন ব্যথা অনুভূত হয়। দীর্ঘ হাড়গুলোর শেষপ্রান্তে থাকা নরম তরুণাস্থি দুটি হাড়ের মধ্যে সংযোগ বজায় রাখে। কিন্তু অস্থিসন্ধি রোগে আক্রান্তদের ক্ষেত্রে অস্থিসন্ধির চারপাশে তরুণাস্থি ক্ষয় হয়ে যায়। এতে হাড়ের বৃদ্ধি অস্বাভাবিক হয়। ফলে বৃদ্ধদের নড়াচড়ায় সমস্যা দেখা দেয়। ভুগতে হয় প্রচণ্ড ব্যথায়। সূত্র :ডেইলি মেইল।

post by ashiqur rahman swadeshnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *