জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রোববার বিভিন্ন জেলায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধায় জেলা ছাত্রলীগের সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে একটি মানহানির মামলা করেন। এ বিষয়ে দশদিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে একটি মানহানির মামলা করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে ৪ ফেব্রুয়ারি আসামিদের হাজির হওয়ার জন্য আদেশ দেন।
বাগেরহাট: বাগেরহাটে একটি মানহানির মামলা করেছেন পৌরসভা প্যানেল মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর ম্যাজিস্ট্রেট এ অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এছাড়া সিরাজগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় সমন জারি করেছেন আদালত।