Breaking
Tue. Jul 14th, 2026

৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে চোট পাওয়া মুশফিক

MUSHI-1
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে কাঁধে চোট পান মুশফিক।
দলের কোচ মিজানুর রহমান বাবুল জানান, মুশফিকের চোট খুব গুরুতর কিছু নয়।
বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, “মুশফিক আগামী ৪৮ ঘণ্টা আমাদের পর্যবেক্ষণে থাকবেন। এরপর প্রয়োজন হলে তার এমআরআই করানো হবে।”
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাই খেলতে পারবেন না শিরোপা লড়াইয়ে থাকা প্রাইম দোলেশ্বলের অধিনায়ক মুশফিক।
বিসিবির চিকিৎসক জানান, এই মুহূর্তে মুশফিকের কাঁধের চোটকে গুরুতর কিছু মনে হচ্ছে না তার। তার বিশ্বাস, এই চোট মুশফিকের বিশ্বকাপ খেলায় কোনো প্রভাব ফেলবে না।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *