Breaking
Wed. Jul 15th, 2026

আজ টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা

ooooআসন্ন বিশ্বকাপের অনেক আকাঙ্ক্ষিত চূড়ান্ত দল ঘোষণা করা হবে আজ দুপুর ১ টায়। আজ বিসিবি প্রেস রিলিজ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

গেলো কদিন বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনার বিষয় ছিলো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিশ্বকাপে টাইগারদের চূড়ান্ত দলে কারা জায়গা পাচ্ছেন। এরই মধ্যে বিসিবি ৩০ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে। সেই দল থেকে এবার ঘোষণা করা হবে ১৫ সদস্যের চূড়ান্ত দল।

নানা মহলের আলোচনায় এর মধ্যে উঠে এসেছে অনেকগুলো নাম। বিসিবি সভাপতিও বেশ কয়েকজনের নাম গণমাধ্যমে জানিয়েছেন।

সূত্র থেকে জানা যায়, মুশফিক, সাকিব, তামিম, মাশরাফি, রিয়াদ, মুমিনুল, তাসকিন, বিজয়, তাইজুল, আরাফাত সানি, সৌম্য সরকার, নাসির, সাব্বিরদের সঙ্গে থাকতে পারেন আল আমিন, রুবেল,শফিউল ও শহীদের মধ্যে যেকোনো দু’জন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *