Breaking
Wed. Jul 15th, 2026

বেনাপোলে ১৯৮ কাটুন কোরিয়ান সিকারেট জব্দ.

BGP.4.2,15রুবেল বেনাপোল(যশোর): বন্দরনগরী বেনাপোল সীমান্তের গাতিপাড়া সড়ক থেকে ১৯৮ কাটুন বিদেশি সিকারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় পাচারকারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

রোববার(০৪ জানুয়ারি) দুপুর ১ টায় এই সিকারেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, রোববার দুপুরে গোপন সংবাদ আসে ভারত থেকে বিদেশি সিকারেটের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। পরবর্তীতে বেনাপোল -গাতিপাড়া সড়কে অব¯’ান নেয় বিজিবি সদস্যরা। এসময় সন্দেহ ভাজন একটি ইজিবাইক দাড় করালে চোরাকারবারীরা ইজিবাইক থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইক থেকে ১৯৮ কাটুন কোরিয়ান সিকারেট জব্দ করা হয়। আটককৃত সিকারেটের মুল্য আনুমানিক ৬ লাখ টাকা বলে জানায় বিজিবি।।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বিষয়টি স্বদেশনিউজকে নিশ্চিত করেছেন। #

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *