এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রেসক্লাব যাত্রি সেজে অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ পর্যন্ত জেলায় প্রায় শতাধিক সিএনজি ভাংচুর ও বেশ কয়েকটি সিএনজিতে আগুন দেয়া হয়েছে।
আজ সোমবার ভোরে দু’যুবক যাত্রী সেজে অটোরিক্সা থামিয়ে পেট্টোল বোমা মেরে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। অটোরিক্সাচালক দেলোয়ার হোসেন বলেন, আমি অটোরিক্সা নিয়ে মুখার্জিঘাট এলাকায় যাত্রী নামাতে আসি। এরপর অটোরিক্সাটি নিয়ে প্রেসক্লাবের সামনে আসলে দুটি ছেলে অটোরিক্সা থামায়। একজন ভেতরে ঢুকেই পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অন্য একজন পিছনের গ্লাসে পেট্টোল বোমা মেরে পালিয়ে যায়। অন্ধকার থাকার কারণে আমি কাউকে চিনতে পারিনি।
চাঁদপুর মডেল থানার এসআই মনির ও এএসআই নন্দন ঘটনা¯’ল পরিদর্শন করে বলেন, অটোরিক্সায় পেট্টোল বোমা মারার ঘটনা দুঃখজনক। তবে এ পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।