Breaking
Thu. Jul 16th, 2026

‘ঘৃণার মাধ্যমেই সহিংসতার জবাব’

ঘরের দরজা বন্ধ করে বিএনপি সমঝোতার দরজা বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন শেষে আয়োজিত সভায় একথা বলেন তিনি।
এসময়, সহিংসতার জবাব সহিংসতা দিয়ে নয়, ঘৃণার মাধ্যমে দিতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘জনগণকে নিয়ে আন্দোলন করতে ব্যর্থ হয়ে তারা আজ পেট্রোল বোমার আশ্রয় নিয়েছে, আমরা আজ ঘৃণার আগুন দিয়ে সহিংসতার জবাব দেবো।’
প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া হয়তো পুত্রশোকে কাতর ছিলেন, কিন্তু সেখানে যারা বিএনপির নেতারা অবস্থান করছিলেন, তারা সৌজন্য দেখায়নি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *