Breaking
Thu. Jul 16th, 2026

কটিয়াদীতে পিকআপে অগ্নি সংযোগ # গ্রেপ্তার-২

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ঃ জামাত শিবিরের কর্মীরা বুধবার উপজেলার ভোগপাড়া গ্রামে একটি পিকআপ গাড়ীতে আগুন দেয় ও ভাংচোর করে। জানা যায়, বুধবার সন্ধ্যা সোয়া সাতটা সময় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী পৌর এলাকার ভোগপাড়া নামক ¯’ানে জামাত শিবিরের কতিপয় দু®কৃতিকারীগণ ভোগপাড়া গ্রামের জনৈক আসাদ মিয়ার একটি পিকআপ গাড়ী রাস্তার পার্শ্বে রেখে বাসায় চলে যাবার পর খালী গাড়ীতে আগুন দেয়। এতে গাড়ীটির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অপরদিকে কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট মডেল উ”চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য শফিকুর রহমান মোগল এবং হরতালে নাশকতার আশংকায় ছাত্র শিবির এর উপজেলা সভাপতি এমরান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। জানা যায়, বুধবার পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে কটিয়াদী পাইলট মডেল উ”চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোগলের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপ¯ি’তি টের পেয়ে মোগল পালানোর চেষ্টা করলে পুলিশ তার পিছু নেয় এবং তার বাড়ির নিকটবর্তী ¯’ান থেকে গ্রেপ্তার করে। উল্লেখ্য গত ২১ জানুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সানাউল্লাহ বাদী হয়ে বিদ্যালয়ের পাওয়ার পাম্প চুরির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদিউল আলম সহ ৫জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। এ নিয়ে চুরি মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *