Breaking
Thu. Jul 16th, 2026

এনএসএ’র গেইটের সামনে গোলাগুলি : নিহত ১

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ (জাতীয় নিরাপত্তা সংস্থা)-এর সদর দফতরের গেইটের সামনে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছেন।

এনএসএ’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানায়, সদর দফতরের গেইটে আঘাত করার সময় গাড়িটির আরোহীদের লক্ষ্য করে গুলি ছুড়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় গাড়িতে থাকা দু’জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপর ব্যক্তিও গুলিবিদ্ধ হন।

এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানান তিনি।

এনএসএ’র পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা এখনো খুঁজে পাওয়া যায়নি।

প্রাইভেটকারটির আরোহী দু’জনের গায়েই মেয়েদের পোশাক ছিল। ধারণা করা হচ্ছে তারা উভয়েই হিজড়া ছিলেন।

ওয়াশিংটনের কাছে ম্যারিল্যান্ডের ফোর্ট মেদে এলাকায় অবস্থিত সদর দফতরের গেইট বরাবর গাড়িটি আসতে থাকলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তা থামাতে বলেন। কিন্তু চালক তা না করলে গুলি ছুঁড়তে বাধ্য হন ওই কর্মকর্তা। এতে হতাহতের ঘটনা ঘটে।

এনএসএ’র এক কর্মকর্তা জানান, গাড়িটিতে কোনো আগ্নেয়াস্ত্র বা মাদক ছিল কি না তা তারা নিশ্চিত নন।

কারটি সোমবার ম্যারিল্যান্ডের জেসাপ থেকে চুরি করা হয় বলে জানান হাওয়ার্ড পুলিশের এক মুখপাত্র।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *