Breaking
Thu. Jul 16th, 2026

ইরানের পরমাণু আলোচনার সময়সীমা শেষ হবে আজ

সুইজারল্যান্ডের মধ্যস্থতাকারীরা সময়সীমা শেষ হয়ে যাবার আগেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার আগে হাতে আছে শুধু আজকের (মঙ্গলবার) দিনটি।

বিশ্বের ছয়টি শক্তিধর দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে তার পারমানবিক কর্মসূচি সীমিত করে আনতে চাপ অব্যাহত রেখেছে, বদলে দেশটির উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবার আশ্বাসও দেয়া হচ্ছে।

উদ্দেশ্য ইরানকে পারমানবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘মঙ্গলবার রাতের আগেই একটা সমাধানে পৌঁছাতে হবে। এজন্য আমরা কঠোর পরিশ্রম করছি’।

অবশ্য কিছু মতানৈক্য দূর করা যাচ্ছে না

লসেন থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, ইরান চায় দেশটির উপর থেকে একযোগে সবধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক, কিন্তু পশ্চিমারা নিষেধাজ্ঞা তুলতে চাইছে ধাপে ধাপে।

ইরানের পরমাণু গবেষণা এবং সম্প্রসারণের উপর বিধিনিষেধের প্রকৃতি কি হবে সেটা নিয়েও একমত হওয়া যাচ্ছে না।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *