chipগত বছরের শেষের দিকে বাজারে এসেছিল আইফোন ৬ এবং প্লাস। বিভিন্ন সংবাদমাধ্যম সম্প্রতি জানিয়েছে, চলতি বছর আইফোনের তিনটি নতুন সংস্করণ বাজারে আসতে পারে। আর এবার জানা গেছে, নতুন আইফোনের জন্য প্রয়োজনীয় চিপ সরবরাহ করবে স্যামসাং। খবর ব্লুমবার্গের।

আইফোন ৬ এবং ৬ প্লাসের পাশাপাশি আইপ্যাডের সর্বশেষ সংস্করণের জন্য চিপ তৈরি করেছিল তাইওয়ানের একটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। আর এই পর্যন্ত বাজারে আসা সকল আইফোনের জন্য প্রসেসর সরবরাহ করেছিল স্যামসাং।

গত বছরের শেষের দিকে কোরিয়া টাইমস জানিয়েছিল, আইফোনের চিপ নির্মাতা হিসেবে নির্বাচিত হতে পারে স্যামসাং। তবে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, ২০১৬ সালের আগে এমন কিছু ঘটবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *