এসারের নতুন স্মার্টফোনে তিনটি সিম কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির নাম এসার লিকুইড এক্স২। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ঘোষণা দেয়, এই ফোনে থাকছে ৪ বিট অক্টো-কোর প্রসেসর ও থাকবে ৪ জিবি র্যাম। এছাড়া ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের ফোনটিতে থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। পাশাপাশি ফোনটিতে থাকবে সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা। একইসাথে ফোনটিতে থাকবে ৪০০০এমএএইচ ব্যাটারি। একইসাথে লিকুইড লিপ এবং লিকুইড লিপ কার্ভ নামে রিষ্ট ওয়্যারবল নিয়ে আসছে। দুটোই ট্র্যাকার যেখানে রয়েছে বিল্ট-ইন হার্ট রেট মনিটর এবং স্ট্রেস মনিটর। ফোনটি খুব শীঘ্র মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। Post navigation স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ নিয়ে এলো অ্যাপল ম্যাক মিনি নেপালে ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য ফেসবুকে ‘ডোনেশান’ বাটন