nepalনেপালে গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।

এক ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, নেপাল, ভারত ও বাংলাদেশে ভূমিকম্পে প্রভাব পড়েছে। ভূমিকম্পে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই এগিয়ে এসেছেন। এখন অনেকেই তাদের নিউজ ফিডের ওপরে একটি বার্তা দেখতে পাবেন যাতে ইন্টারন্যাশনাল মেডিকেল করপোরেশনে সাহায্যের আবেদনের কথা বলা হবে। এই প্রতিষ্ঠানটি এখন নেপালে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। ফেসবুক কর্তৃপক্ষের মতে, জরুরি সময়ে মানুষ এখন ফেসবুকে ঢুকে চারপাশে কী ঘটছে তা জানার চেষ্টা করে, নিজস্ব অভিজ্ঞতা প্রকাশ করে এবং বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়।

এর আগে ফেসবুক কর্তৃপক্ষ ‘সেফটি চেক’ নামে একটি ফিচার যুক্ত করে যাতে নেপালে ভূমিকম্পের সময় পরিচিতজনেরা নিরাপদ আছে কি না তা জানতে সাহায্য করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *