বাগেরহাটের মোরেলগঞ্জে শিশু সন্তানদেরকে জবাই করার ভয় দেখিয়ে সন্তানদের সামনেই এক গৃহিনীকে ধর্ষণ ও লুটের ঘটনা ঘটেছে।
থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষক মিজানুর রহমান হাওলাদার(৫৫) ওরফে খোকা চোরাকে গ্রেফতার করেছে। খোকা চোরা অস্ত্রের মুখে জিম্মি করে সন্তানদের সামনে গৃহিনীকে ধর্ষণ ও মালামাল লুটের কথা স্বীকার করেছে।
ধর্ষিত গৃহিনীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকাল ১১টায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উত্তর ফুলহাতা গ্রামের মৃত ছত্তার হাওলাদারের ছেলে খোকা চোরা রবিবার রাত ৮টার দিকে একই গ্রামের মনিরুজ্জামানের বাড়িতে হানা দেয়। কৌশলে ঘরে ঢুকে দুই শিশু সন্তানকে জবাই করার হুমকী দিয়ে প্রথমে গৃহিনীকে(২৫) ধর্ষণ করে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২ লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। এ সময় গৃহকর্তা মনিরুজ্জামান বাড়িতে ছিলেন না।
–