2bf80d316f75a0252cec1c104a74a5a7-gello_cyanogenmod

অ্যান্ড্রয়েডের জন্য জেলো নামের কাস্টোমাইজ সুবিধার ব্রাউজার আনার ঘোষণা দিয়েছে সাইনোজেন। ওপেন সোর্স ভিত্তিক এই ব্রাউজারে বিভিন্ন কাস্টোমাইজ সুবিধা পাবেন ব্যবহারকারী।
প্রযুক্তি বিষয়ক দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, সম্প্রতি নতুন ব্রাউজার নিয়ে একটি ডেমো ভিডিও উন্মুক্ত করেছে অ্যান্ড্রয়েড কমিউনিটি ভিত্তিক অপারেটিং সিস্টেম সাইনোজেন মোড কর্তৃপক্ষ। এই ব্রাউজারে ফিচার হিসেবে থাকতে পারে অফলাইন রিডিং মোড, নাইড মোড, বিশেষ প্রাইভেসি ও নিরাপত্তা সেটিংস, কাঙ্ক্ষিত জায়গায় ডাউনলোড করা ফাইল সংরক্ষণ করা প্রভৃতি।
সাইনোজেন কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েডের জন্য তৈরি এই ব্রাউজারটি অবশ্য কম স্টোরেজ থাকা পুরোনো ডিভাইসে চলবে না। সাইনোজেনমোডের অ্যান্ড্রয়েড রমে জেলোর পূর্ণ সংস্করণটি পাওয়া যাবে।
উল্লেখ্য, ওয়ানপ্লাস, মাইক্রোম্যাক্স, অপো সাইনোজেন ভিত্তিক মোবাইল ফোন তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *