১৬ ডিসেম্বর ২০১৫ মহান বিজয় দিবসে জিটিভি আয়োজন করেছে

দিনব্যপী বিশেষ অনুষ্ঠানমালার। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে নির্মিত ‘চিলড্রেন অব ওয়ার নাইন

মান্থ টু ফ্রিডম’ যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘যুদ্ধশিশু’ নামে। এই

চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, ইন্দ্রনীল

সেনগুপ্ত, ভেঙ্কটেশ এবং প্রয়াত অভিনেতা ফারুক শেখ সহ আরও অনেকে।

‘যুদ্ধশিশু’ চরচ্চিত্রটি পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবাক।

hhhhhhh

বিকাল ৩টায় প্রচার হবে অনন্ত জাহিদের প্রযোজনায় এবং পিযুষ

বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায় ‘বিজয়ের কথা’। বিকাল ৪টা ৫ মিনিটে

বিংকু মুখার্জীর প্রযোজনায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে বিশেষ অনুষ্ঠান

‘যে সিনেমার কথা বলতে চাই’ ।

সন্ধ্যা ৫টা ৩০মিনিটে প্রচার হবে সোহেল রানার প্রযোজনায় বিজয়

দিবসের বিশেষ ‘এই সন্ধ্যায়’। এতে অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু

পুত্র শেখ কামালের বন্ধু মুক্তিযোদ্ধা ম.হামিদ। সন্ধ্যা ৬টা প্রচার হবে

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘আমরাindex

তোমাদের ভুলবো না’। এই অনুষ্ঠানে থাকবে মুক্তিযুদ্ধের গান, আবৃত্তি ও

আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করবেনে গোলাম দস্তগীর গাজী (বীর

প্রতীক, এমপি) এবং মেজর রফিকুল ইসলাম (বীর উত্তম)। অনুষ্ঠানে গান

পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা তিমির নন্দী।

আবৃত্তি করবেন জয়ন্ত চট্টপধ্যায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্ত

জাহিদ। রাত ৮টায় প্রচার হবে মুক্তিযুদ্ধকালীন সময়ে নারীদের অংশ গ্রহণ

এবং পরবর্তী সময়ে মুল্যায়ন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বার বার ফিরে যাই’।

রোকেয়া প্রাচীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলবেন পান্না

কায়সার, সাহীন সামাদ এবং শহীদ বুদ্ধিজিবী সন্তান ডা. নুজহাতdhdhd

চৌধুরী । অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল হাসান। রাত ৮টা

৩০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম’।

আল মনসুরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কমল চাকমা। নাটকের

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রওনক হাসান, শশী, সাজ্জাদ রেজা, ঝুনা

চৌধুরী, শিশু শিল্পী তানহা সহ আরও অনেকে।

h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *