Breaking
Sat. Jul 25th, 2026

হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার, এরপর যেভাবে রক্ষা পেলেন দুই তরুণী

চট্টগ্রাম : চলন্ত সিএনজি অটোরিকশা থেকে হঠাৎ রাস্তায় লাফিয়ে পড়লেন এক তরুণী।  এসময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন তিনি।

এরপর এগিয়ে আসলেন পথচারীরা।  আটক কার হলো সেই অটোরিকশাচালককে।

ঘটনাটি ঘটে চট্টগ্রাম মহানগরীর এমএ আজিজ স্টেডিয়ামের বিপরীতে রেডিসন ব্লু হোটেল ফটকসংলগ্ন সড়কে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে এক তরুণী অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন।  এসময় আশপাশের
লোকজন  অটোরিকশাটি ধরে ফেলে।  অটোরিকশার ভেতর থেকে আটক করা হয় চালকসহ দুজনকে।  উদ্ধার করা হয় অটোরিকশায় থাকা আরেক তরুণীকে।

উদ্ধার হওয়ার পর ওই দুই তরুণী জানান, তারা নগরীর মনসুরাবাদ এলাকায় যাওয়ার জন্য ভাড়ায় সিএনজি অটোরিকশায় ওঠেন।  কিন্তু চালক নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে উল্টোদিকে চালাতে থাকে।
তারা জানান, এ সময় তারা বারবার চালককে থামাতে এবং সঠিক পথে যাওয়ার জন্য অনুরোধ করলে চালক তার আসনের পাশে আরেকজনকে তুলে নিয়ে উল্টোদিকেই চালাতে থাকে।
তাদের কাছে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তারা চিৎকার করতে থাকেন বলে জানান।  একপর্যায়ে রেডিসন ব্লু হোটেলের কাছে এলে চলন্ত অবস্থায় এক তরুণী লাফিয়ে পড়েন।
স্থানীয়রা ওই দুই তরুণীকে উদ্ধারের পর অটোরিকশাচালক ও তার সহযোগীকে আটক করে গণধোলাই দেয়।  পরে কোতয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়।  এসময় সিএনজি অটোরিকশাটিও (চট্টমেট্রো-থ-১২-১০৬৫) জব্দ করে পুলিশ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *