Breaking
Sat. Jul 25th, 2026

অভিনয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। প্রায় তিনবছর বিরতি দিয়ে এই প্রত্যাবর্তন তার। জনপ্রিয় এ অভিনেতা যদিও ফেরার বিষয়টি মানতে নারাজ। বললেন, আমিতো ছিলামই, ফেরার প্রশ্ন তাই আসে না। সবসময়ই একটু কম কাজ করেছি। ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে বেশ কিছুদিন দূরে ছিলাম’।

কিছুটা গোপনেই ফিরেছেন এ অভিনেতা। কেননা, প্রায় একমাস টানা নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’তে কাজ সেরে এখন ঢাকায়। গণমাধ্যমে চলচ্চিত্রটি সম্পর্কে কিছু বলা বারণ নির্মাতার। তাই খুব বেশি কিছু বলতে পারলেন না রুবেল।

তবে জানালেন, এর মধ্যে অঞ্জন আইচের দুটি নাটকে কাজ করে ফেলেছেন তিনি। একটির নাম ‘শার্ট’ অন্যটি ‘ননস্টপ স্টোরি’। ‘শার্ট’ নাটকে দেখা যাবে এক সন্দেহবাতিকগ্রস্থ লোক হিসেবে। মূলত নতুন একটি শার্ট কেনার পরই তার এ সন্দেহ জাগে। আহমেদ রুবেলের ভাষায় ওটা একটা ম্যাজিকেল শার্ট। নাটকে তার সঙ্গে স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা।

অন্যদিকে, ‘ননস্টপ স্টোরি’ প্রসঙ্গে জানা গেলো এ নাটকে রুবেলকে দেখা যাবে এক ড্রাইভারের চরিত্রে। লিফট দিতে গিয়ে তার দেখা হয় অভিনেত্রী শখের সঙ্গে। তারপর গাড়ি চলতে থাকে। গল্পটাও।

অঞ্জন আইচ বললেন, আহমেদ রুবেল যে মানের অভিনেতা তার জন্য সে ধরণের দুটি চরিত্রই বেছে নিয়েছি। ওনার প্রত্যাবর্তনের পর কাজগুলো সাড়া ফেলবে বলে মনে করছি’।

অন্যদিকে, ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘বিজলী’ নামের একটি চলচ্চিত্রেও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন রুবেল। এখানে তাকে এন্টিহিরো হিসেবে দেখা যাবে। কিছুতেই ভিলেন শব্দটা উচ্চারণ করতে চাইলেন না তিনি। বললেন, ‘ ভিলেন বলতে যে ধরণের ব্যাপার এখানে আসলে তেমন নয়। পজেটিভ নেগেটিভ সবকিছুতেই তো থাকে। চরিত্রটির মধ্যেও আছে। মূলত আমার চরিত্রটি সিনেমার কি পয়েন্ট। তাই করলাম’।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *