সাদিয়া আফরোজ,স্বাদেশনিউজ২৪ঃএই টিভির আল্ট্রা সনিক ডিভাইস মশা তাড়াতে ব্যবহৃত হবে। কোন ক্ষতিকারক বিকিরণ নির্গত না করে সাউন্ড ওয়েব টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখানে। প্রতিষ্ঠানের দাবি, এই প্রযুক্তি ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এন্ড টক্সিকোলজি দ্বারা পরীক্ষিত। আর এখানে কন কেমিক্যালও ব্যবহার করা হয়নি।

উন্মুক্ত অনুষ্ঠানে এলজি ইলেকট্রনিক্সের হোয়ার্ড লি বলেন, ভারতের বাজারকে বিবেচনায় রেখে এলজি নানা পন্য নিয়ে আসছে। আর এই ‘মসকুইটো এওয়ে’ টিভি প্রযুক্তি শুধু টিভি দেখার বাহিরে বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।

এই টিভি নির্বাচিত এলজি’র ব্র্যান্ড স্টোরে পাওয়া যাবে। আর দাম ৩২ ইঞ্চি ‘মসকুইটো এওয়ে’ টিভির দাম পড়বে ২৬,৯০০ রুপি আর ৪২ ইঞ্চির দাম ৪৭,৫০০ রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *