Breaking
Fri. Jul 17th, 2026

গাইবান্ধায় ২১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

শিবচর উপজেলা বিএনপি’র সভাপতির ইন্তেকাল

অজয় কুন্ডু, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপি’র সভাপতি নাজমুল হুদা চৌধুরী (মিঠু) আজ শনিবার ভোর ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
শনিবার বাদ আছর শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মাসেতুর এ্যাপ্রোচ সড়কে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে মাদারীপুর জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন গভীরভাবে শোকাহত।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *