কাশ্মীরে বিক্ষোভকারী এবং ভারতীয় আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে। আহত হয়েছে দুই হাজারের মতো।
এদিকে সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতে প্রিটিং প্লেট ও হাজারো সংস্করণ আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সংবাদধ্যমের কর্মীদের।
এর আগে টেলিভিশন বন্ধের খবর পাওয়া গেছে। গ্রেটার কাশ্মির পত্রিকার ৫০ হাজার কপি জব্দ করা হয়েছে। রোববার থেকে পত্রিকা বিক্রি করা হবে না এমন নির্দেশের পর শ্রীনগরে বিক্ষোভ করেছে সাংবাদিক ও সম্পাদকরা। তবে অনলাইনে খবর প্রকাশ করা যাবে বলে জানানো হয়েছে। তবে মোবাইল ফোন এবং ইন্টারনেট নেটওয়ার্কও বন্ধ আছে বলে জানা গেছে।
