Breaking
Sun. Jul 19th, 2026

জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প যা রিখটার স্কেলে ৫.০ মাত্রা ছিল

জাপানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে যা রিখটার স্কেলে ৫.০ ছিল।

আর্থকোয়াক ট্রেকার জানায়, রবিবার (১৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা ২৪ মিনিটে রাজধানী টোকিও উত্তরে জোসো শহরের মিতসুকাইদো রেলওয়ে জংশনের ২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ইবারাকি অঞ্চলে টোকিও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষা করে দেখা হয়েছে। কোনো ধরনের সতর্কতা সংকেত পাওয়া যায়নি।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *