Breaking
Sun. Jul 19th, 2026

প্রাণভিক্ষা চাওয়ার ক্ষেত্রে মীর কাসেম আলীকে যৌক্তিক সময় দেয়া হবে

ig_prigons_23853_1472642416
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ক্ষেত্রে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে যৌক্তিক সময় দেয়া হবে জানিয়েছেন আইজি (প্রিজন্স) ব্রি. জে. ইফতেখার উদ্দিন।

বুধবার বিকাল ৪টায় কারা অধিদফতরের সম্মেলন কক্ষে মীর কাসেম আলীর ফাঁসির বিষয়ে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম আলীকে তার রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শুনানো হয়।

এরপর তাকে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি এ নিয়ে সময় চান। আইজি প্রিজন্স বলেন, এ ব্যাপারে তাকে যৌক্তিক সময় দেয়া হবে। তবে তা ৭ দিনের বেশি নয়।

ফাঁসি কোথায় কার্যকর করা হবে এ ব্যপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কারাগারে কাসেম আলী সুস্থ্য ও স্বাভাবিক আছেন বলেও জানান তিনি।

এরপর সাংবাদিকরা মীর কাসেমের শেষ ইচ্ছা কী জানতে চাইলে আইজি প্রিজন্স বলেন, জেল কোড অনুযায়ী শেষ ইচ্ছার কোনো বিধান নেই।

এদিকে, আজ বুধবার কারাগারে তার স্বজনরা দেখা করে গেছেন। ফাঁসি কার্যকরের আগে তাদের সঙ্গে আরেকবার দেখা করার সুযোগ দেয়া হবে বলে জানান তিনি।

ফাঁসি কার্যকরের বিষয়ে আইজি প্রিজন্স আরও বলেন, ক্ষমা চাইলে এক পদ্ধতি আর ক্ষমা না চাইলে আরেক পদ্ধতি অনুসরণ করা হবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *