Breaking
Sun. Jul 19th, 2026

সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

bd-zika-60610সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেতে এ তথ্য নিশ্চিত করা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ জিকার প্রকোপ।

এদিকে, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় প্রথম বারের মতো এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য দপ্তর।

মশাবাহিত রোগ জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। দেশটিতে এ পর্যন্ত ৮০ জনেরও বেশি জিকায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যেই বৃহস্পতিবার সেখানে কয়েকজন বাংলাদেশির দেহেও এই ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার খবর জানান বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফারুক হোসেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের দেহে এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ার বিষয়টি বাংলাদেশি হাইকমিশন জানানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশি হাইকমিশনার মাহবুব উজ জামান রয়টার্সকে জানান, তারা প্রাথমিক পর্যায়ে আছে এবং আশঙ্কামুক্ত। দ্রুত তাদের সুস্থ হয়ে ওঠার বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া সিঙ্গাপুরে বসবাসরত ১৩ জন ভারতীয় ও ২১ চীনা নাগরিকও নতুন করে জিকায় আক্রান্ত হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য দপ্তর। এর আগে সিঙ্গাপুরে ৮২ জনের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এ অবস্থায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিমানবন্দর এলাকায় স্বাস্থ্য পরীক্ষাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা বাড়িয়েছে সিঙ্গাপুর।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *