Breaking
Sun. Jul 19th, 2026

গামকা’র অফিস গুলশান থেকে সরিয়ে নিতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন-মেয়র আনিসুল হক।

anisul_hoqueরাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করায় জনশক্তি রফতানিতে সহায়তাকারী প্রতিষ্ঠান গামকা’র অফিস গুলশান থেকে সরিয়ে নিতে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

রোববার সকালে মেয়র গুলশান-২ নম্বরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। এলাকাবাসী বিভিন্ন অভিযোগ করায় প্রতিষ্ঠানটি স্থানান্তরের সময়সীমা বেঁধে দেন মেয়র। প্রতিষ্ঠানটি উপসাগরীয় ৬টি দেশে জনশক্তি রপ্তানিতে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণকারীদের সমন্বয় করে।

ঢাকায় ২৬টি মেডিকেলে স্লিপের মাধ্যমে এ অফিস থেকে পাঠানো হয়। ব্যাপক জনসমাগমের কারণে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়। এলাকাবাসী এ ব্যাপারে বার বার অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় সিটি করপোরেশনের সহায়তা কামনা করেন তারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *