Breaking
Fri. Jul 17th, 2026

জঙ্গি তৎপরতা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

asaduzzaman-khan-kamal_new_0_1_1সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এখনও পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ বেশি নিরাপদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে। যা পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো।’

তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় নিহত ৬ জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। কারণ এই লাশগুলোর কোনও দাবিদার পাওয়া যায়নি। অভিভাবকরা ক্ষোভ ও দুঃখে লাশ গ্রহণ করছেন না। একজন অভিভাবক তো গণমাধ্যমেই বলেছেন গুলশান হামলায় নিহত জঙ্গিকে তিনি পুত্র বলে স্বীকার করেন না।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এখনও অনেক লাশ আছে। আমরা আরও কিছুদিন অপেক্ষা করবো। যদি কোনও দাবিদার পাওয়া না যায়, তবে তাদেরও একই প্রক্রিয়ায় দাফন করা হবে।’

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *