Breaking
Fri. Jul 17th, 2026

রাজধানীতে জঙ্গি তৎপরতায় সহায়তাকারী আরও এক কুশীলবকে সনাক্ত করছে ডিবি।

uxi490tdoetdরাজধানীতে জঙ্গি তৎপরতায় সহায়তাকারী আরও এক কুশীলবকে সনাক্ত করছে ডিবি। জঙ্গিরা যাতে সহজে আর মাথাচাড়া দিতে না পরে সেজন্য গ্রেফতার অভিযানে নেমেছে গোয়েন্দারা।

রাজধানীতে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর কমান্ডো অভিযান দিয়ে শুরু পুলিশের যে জঙ্গি দমন তৎপরতা তারই ধারাবাহিকতায় রাজধানীর কল্যানপুর,রুপনগর,আজিমপুর আর নারায়নগঞ্জে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান।

মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা এসব অভিযানে জীবিত আটক না হলেও অন্য জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যে উঠে আসছে কুশীলবদের নাম পরিচয়।

ডিবি’র জয়েন্ট কমিশনার মো: আব্দুল বাতেন বলেন, আমরা এর মূল পরিকল্পনাকারী, অর্থ যোগানদানকারী, অস্ত্রদাতা তাদের কেউ সনাক্ত করার চেষ্টা করছি এবং অনেকটা সনাক্তও হয়েছে। যখন আমরা সবগুলো এক সঙ্গে টান দিব তখন আশা করি সব নিচিহ্ন হয়ে যাবে।

জঙ্গিদের গ্রেফতার চলমান ডিবির অভিযান। আব্দুল বাতেন আরো বলেন, আমরা আমাদের তথ্যের সম্ভার আরো অনেক এগিয়েছি, বেশ কিছু তদন্তও চলছে। বর্তমানে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে জঙ্গিরা সংঘবদ্ধ হয়ে কিছু করতে পারে।

জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙ্গে গেছে মনে করেন গোয়েন্দারা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *