Breaking
Fri. Jul 17th, 2026

জন্মদিনে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, দু’টোই – অাবদুল মালেক

লেখকঃ অাবদুল মালেক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।।

ফয়সাল আহমেদ চৌধুরী, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। উপদেষ্টা, স্বদেশনিউজ২৪.কম । সম্পাদনায়ঃ সাইমুর রহমান।

sheikh-hasinaজন্মদিনে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা, দু’টোই

মানুষের কল্যানে বেঁচে থাকুন, দীর্ঘজীবী হোন – জন্মদিনে এই প্রার্থনা স্রষ্টার কাছে। অার কৃতজ্ঞতা মোবাইল বিপ্লব সাধনের জন্য। কারন ‘৯৭ সালে মোবাইল মনোপলি ভেঙ্গে সহজলভ্য করেছিলেন অামজনতার জন্য। এই অবারিত সুযোগের ফলেই অামার মতো নগন্যও দুরদুরান্তে যুক্ত হচ্ছে নিমিষেই, ফেসবুকে ইচ্ছা মতো লিখছে অখাদ্য-কুখাদ্য। তাই এই দিনে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা দু’টোই।

অাজকের যুগে বিভিন্ন দেশে নানা জরীপ প্রচলিত। একটি দেশের উন্নয়নের সূচকগুলো চিহ্নিত করে জরীপ করা হয়। বলা হয়ে থাকে যে মোবাইল ব্যবহারও তন্মধ্যে একটি। অবশ্য এটি পুরনো একটি ধারনাও বটে, গ্রাহাম বেলের টেলিফোন অাবিস্কারের পর থেকেই এটির ব্যবহারকে ভিত্তি ধরেই কোন কোন দেশের অগ্রযাত্রা নির্ধারিত হতো। সে ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় অামাদের অগ্রযাত্রা মন্দ নয়।

শেখ হাসিনার উদারতায় প্রথমেই চারটি বিদেশি অপারেটর ফোনালাপ ব্যবসায় করার সুযোগ পায়। অবকাঠামো তৈরী করে প্রায় সকলের কাছে মোবাইল সেবা পৌছে দেবার চেষ্টা করে তারা। বর্তমানে দেশের ৯৮ ভাগ ভূমি মোবাইল নেটের অাওতায়। অামাদের মতো একটি দেশে যা প্রায় অকল্পনীয়। It’s a great achievement of Honorable Prime Minister Sheikh Hasina.

all-bd-mobile-operators-number-mb-check-bd-operators-airtel-banglalink-gp-robi-etc

তবে দুঃখের সাথে এটিও বলতে হচ্ছে যে, অপারেটরগুলো দিনে দিনে গলা কাটা ব্যবসায় নেমে পড়েছে। অামি কেএমবিপিএস, ব্যান্ডউইথ, ডাটা এসবের চুলচেরা বিশ্লেষণ না করে মোটা দাগে এটা বলতে চাই যে, অপারেটরগুলো তাদের বিনিয়োগের কয়েকগুণ ব্যবসা করার পরেও নানা রকম অবৈধ ব্যবসা করতে চাইছে। সেগুলোর লাগাম টেনে ধরা উচিত। রেগুলেটরি বডিগুলো দেশের চেয়েও বিদেশের স্বার্থে কাজ করে বলে মনে হচ্ছে, যা খুবই লজ্জাজনক। অথচ সরকার প্রধানের অান্তরিকতার অভাব নাই।

মোবাইল এখন অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এর যথাযথ ব্যবহার তরুনদের স্বপ্নের ঠিকানায় পৌছে দেবে। কিছু মোবাইল অপারেটররা সে সুযোগে বাগড়া দিচ্ছে, সংকুচিত হচ্ছে তরুনদের সৃষ্টিশীল ক্ষেত্রটি। জন্মদিনে মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে দাবি, এমন কিছু ব্যবসা এবং সুযোগ অাছে যা অামাদের নিজস্ব রাখতে হবে, যা থেকে উপকৃত হবে নতুন প্রজন্ম, এর মধ্যে একটি ই-কমার্স।

জন্মদিনে অাবারো শুভকামনা বঙ্গকন্যার জন্য।। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু।।

1932301_1462587823977788_313740801_n

– অাবদুল মালেক।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *