সব ধরনের পেমেন্ট সেবার ডিজিটাল ও স্মার্ট পদ্ধতির নতুন ব্র্যান্ড ‘জিপি ওয়ালেট বা জি-পে’ নিয়ে এলো গ্রামীন ফোন। বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল পরিশোধ, ট্রেনের টিকিট কাটা, ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবিক্যাশ আউট লেট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার মতো সব সেবা পাওয়া যাবে এই জি-পে সার্ভিস থেকে। গতকাল রাজধানীর একটি হোটেলে নতুন এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, জি-পে ওয়ালেট সহজে ব্যবহার যোগ্য এবং যে কোন জায়গা থেকে যে কেউ হ্যান্ডসেট ও গ্রামীণ ফোন সংযোগের মাধ্যমে তাৎক্ষণিক এ সেবা পেতে পারে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর প্রধান এরওয়ান গিলেবার্ট, হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ এবং চিফ কর্পোরেট অফিসার মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন। Post navigation অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের একমাত্র সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের কর্মীরা। অর্থবছরে প্রথমবারের মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক এক এক শতাংশে উন্নীত হয়েছে।