ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ দেহরক্ষীসহ মারা গেছেন শামসুদিন দিমাউকোম নামের একজন মেয়র। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। নিহত মেয়র শামসুদিন দক্ষিণাঞ্চলীয় শহর সাউদি আম্পাতুয়ানের দায়িত্বে ছিলেন। সংবাদসূত্র : আল-জাজিরা চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট দুতার্তে মাদকের সঙ্গে জড়িত এমন ১৫০ জনেরও বেশি সরকারি কর্মকর্তা, বিচারক ও পুলিশের একটি তালিকা করেছিলেন। ওই তালিকায় নাম ছিল শামসুদিনেরও। তালিকা প্রকাশের সময় দুতার্তে তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। অন্যথায় তাদের যেকোনো মূল্যে নিধন করা হবে। মেয়র শামসুদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তবে তিনি মাদকের সঙ্গে কোনো ধরনের যোগসূত্রের কথা অস্বীকার করেছিলেন। এমনকি তিনি নিজেই মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন বলে জানিয়েছিলেন। এর পাশাপাশি প্রেসিডেন্ট দুতার্তের মাদকবিরোধী অভিযানকে সমর্থন করার কথাও বলেছিলেন। শুক্রবারের ওই বন্ধুকযুদ্ধের আগে ফিলিপাইন পুলিশের কাছে তথ্য আসে, মেয়র শামসুদিনের গ্রুপ দাভাউ শহর থেকে সাউদি আম্পাতুয়ানে একটি বড় ধরনের মাদকের চালান করতে যাচ্ছে। পুলিশের মুখপাত্র রোমিও গালগো জানান, পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির জন্য গাড়ি থামাতে বলা হলে মেয়র শামসুদিন এবং তার দেহরক্ষীরা গুলি চালাতে শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে তারা নিহত হয়। Post navigation জাকির নায়েকের স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে ভারত। নীরবতা ভেঙে সাহিত্যে নোবেল পুরস্কারের স্বীকৃতি গ্রহণ করেছেন সঙ্গীতজ্ঞ বব ডিলান।