bob20161029083828নীরবতা ভেঙে সাহিত্যে নোবেল পুরস্কারের স্বীকৃতি গ্রহণ করেছেন, মার্কিন কিংবদন্তি সঙ্গীতজ্ঞ বব ডিলান। এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, এ সম্মান তাকে বাকরুদ্ধ কোরে দিয়েছিলো।

তবে, ডিসেম্বরে অনুষ্ঠানে হাজির হয়ে, নিজ হাতে তার পুরস্কার নেয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। যদিও, ব্রিটিশ এক সংবাদপত্রে বব ডিলান জানিয়েছেন, যদি সম্ভব হয়, পুরস্কার দেয়া অনুষ্ঠানে হাজির হবেন তিনি। গত ১৩ অক্টোবর, সাহিত্যে তার নোবেল পুরস্কার পাওয়ার ঘোষণা দেয়া হলেও; এতদিন এ বিষয়ে কোনো কথা বলেননি বব ডিলান। এ নিয়ে মার্কিন কিংবদন্তির সমালোচনা করে, নোবেল কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *