49361_hasinaদক্ষিণ এশিয়ার অগ্রযাত্রায় দারিদ্র্যই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা উল্লেখ করে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর নেতা ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলাদা বৈঠকে এ কথা বলেন তিনি। আলোচনায় জোটভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণের আহ্বান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।
এছাড়াও, অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর অর্থনীতিতে ভারসাম্য আনার কথা বলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *