পদবী পরিবর্তন ও সরকারি বেতন-বোনাসের দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনশন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। গাইবান্ধা: গাইবান্ধায় ইউনিয়ন পরিষদ সচিব সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিনব্যাপী অনশন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ইউপি সচিবদের পদবী পরিবর্তন করে মুখ্য কর্মকর্তা ও দশম গ্রেডে বেতন-ভাতা দেয়ার দাবি জানানো হয়। দিনাজপুর: দিনাজপুরে সকাল ১০ টা থেকে দুপুর দু’টো পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন পালন করেন জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা। এ সময় তারা, সরকারি কোষাগার থেকে ইউপি সচিবদের বেতন, বোনাস ও পেনশন দেয়ার দাবি জানান। এছাড়া, ঝিনাইদহ ও পটুয়াখালীসহ দেশের বেশ কয়েকটি জেলায় তিনদফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদ সচিবরা। Post navigation ভারতীয় ক্যামেরা-বুমের সামনে নিরব তথ্যসন্ত্রাস থেকে গণমাধ্যমকে রক্ষা করতে হবে- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু