5384ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার ফাঁসির দণ্ড পাওয়া আসামি রেদোওয়ানুল আজাদ রানাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহামাদ মাজহারুল ইসলামের আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মালয়েশিয়ায় পালিয়ে থাকা রানাসহ দুজনকে সে দেশের গোয়েন্দারা আটক করে দেশে ফেরত পাঠানোর পর তাদের গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা ও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের ওপর হামলার পর সামনে আসে জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের নাম।
তদন্তে পুলিশ জানতে পারে এ দুটি ঘটনায় জড়িত আনসারুল্লাহ জঙ্গিদের নেতৃত্ব দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেদোওয়ানুল আজাদ রানা। ঘটনার কিছুদিনের মধ্যে রাজীব হত্যায় সরাসরি জড়িত পাঁচজন গ্রেপ্তার হলেও জাল পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় পালিয়ে যান রানা। তার অনুপস্থিতিতেই রাজীব হত্যা মামলায় রানাকে ফাঁসির দন্ড দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *