50667_Trumpমঙ্গলবার, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। তবে শিশু বয়সে বাবা মার সঙ্গে এসে যুক্তরাষ্ট্রের বসবাসরত কাগজপত্রহীনদের আপাতত বহিষ্কারের আওতায় আনা হচ্ছে না বলে জানা গেছে।
এদিকে, নতুন সার্কুলার অনুযায়ী, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা বিবেচনায় নতুন বিচারক নিয়োগসহ ১০ হাজার ইমিগ্রেশন কর্মকর্তা ও সীমান্ত প্রহরায় ৫ হাজার কর্মকর্তা নিয়োগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
এছাড়া, ২০১৫ সালের ২ জানুয়ারির পর থেকে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে তাদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশোধনী আকারে নতুন নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার। নতুন ওই নির্বাহী আদেশে গ্রিনকার্ডধারীদের নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *