49361_hasinaআজ বগুড়ার সান্তাহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম সর্বাধুনিক বহুতল খাদ্য গুদামের উদ্বোধন করবেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া জেলার ২২টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় সান্তাহার স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনে সান্তাহার, আদমদিঘী, বগুড়া, দুঁপচাচিয়া, নওগাঁ, রানীনগর, আত্রাই ও জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশ। সব প্রস্ততি এরই মধ্যে শেষ হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *