CRICKET-IND-BANবাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের পঞ্চম রাউন্ডে আজ ইস্ট জোনের মুখোমুখি হচ্ছে সাউথ জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল সাড়ে নয়টায়। সিলেটে সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ টেবিল টপার নর্থ জোন।
১২ নিয়ে শীর্ষে থাকলেও পঞ্চম রাউন্ডে নর্থ জোনকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছে সাউথ জোন। শুরুতে নিজেদের গুছিয়ে নিতে দেরি হলেও সময়ের দাবিতে অলরাউন্ড পারফরমেন্স এসেছে সাউথ জোনের কাছ থেকে। চতুর্থ রাউন্ডে তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি, নাহিদুল ইসলামের দশ উইকেট ইতিমধ্যেই নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের।
বিসিএলে প্রথমবার সুযোগ পেয়েই দশ উইকেট নিয়ে আলোচনায় সাউথের অফস্পিনার নাহিদুল। ধারাবাহিকতা ধরে রাখতে চান পরের ম্যাচেও।
চট্টগ্রামে সাউথ জোনের প্রতিপক্ষ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে থাকা ইস্ট জোন। চার নম্বরে থাকলেও একেবারে যাচ্ছেতাই অবস্থায় নেই তারাও। লিটন দাসের ব্যাট থেকে এসেছে ডাবল টন। তবে, সবাইকে ছাপিয়ে আলো নিজের দিকে টেনে নিয়েছেন আবু জায়েদ রাহি। তিন ম্যাচে এই পেইসারের শিকার ১৩ উইকেট।
এবারের ঘরোয়া ক্রিকেটের উইকেট মন ভরিয়েছে পেইসারদেরও। দীর্ঘদিনের দাবি মিটিয়ে স্পোর্টিং উইকেট তৈরী করে ঘরোয়া ক্রিকেট জমিয়ে তুলেছে বিসিবি। যার ফলে সেরাদের তালিকায় স্পিনারদের সাথে অনায়াসে পাল্লা দিচ্ছেন পেইসাররাও।
প্রথম শ্রেণির ক্রিকেটে আলাদাভাবে নজর থাকে ক্রিকেট বোর্ডের। তাই প্রতিটি ম্যাচে নিজেরা নিজেদেরকেই ছাড়িয়ে যাওয়ার লড়াই করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *