17696_mustafizনিজেকে পুরো ফিট মনে করছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে দুই ম্যাচ খেলে আগের ফিটনেস ফিরে পেয়েছেন জানিয়েছেন দ্য ফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে দারুণ কিছু করতে চান। ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ড পেয়ে দায়িত্ব আরো বেড়েছে বলে মনে করেন টাইগার পেইস বিস্ময়।
ইনজুরির কারণে গত কয়েকমাস নিয়মিত মাঠে না থাকলেও, সুখবর আসছেই। টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইভ ফরের জন্য পেলেন ইএসপিএন ক্রিকইনফো টি-টোয়েন্টির সেরা বোলারের পুরস্কার।
তিনদিনের অনুশীলন ক্যাম্পে অন্য সবার সাথে ঘাম ঝড়াচ্ছেন, করছেন ফিল্ডিং, বোলিং- ব্যাটিং। বিসিএল মূল অস্ত্র কাটার ব্যবহার না করলেও গতি আর সুইং অনেকটাই ফিরে পেয়েছেন দ্য ফিজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেও সতর্কতায় সব ম্যাচ খেলতে পারেন নি টাইগার পেইস বিস্ময়। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে থাকলে নিজের শতভাগ দিতে প্রস্তুত দ্য ফিজ।
দ্বিতীয় দিনের অনুশীলনে চন্ডিকা হাথুরুসিংহা, সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও ট্রেইনার মারিও ভিলা ভারায়েনের অধীনে দুই বেলা অনুশীলনে অংশ নেন তাসকিন-মিরাজরা। আঙ্গুলের ইনজুরি থেকে এখনো সেরে উঠেননি মাশরাফি, তবে সতীর্থদের সাথে ঠিকই অনুশীলন মাতিয়ে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *