ওষুধ তৈরির কাঁচামালের দাম না কমলেও ১৫৭টি ওষুধের দাম কমেছে বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।
শনিবার গতকাল দুপুরে মৌলভীবাজার শহরে ৬টি ফার্মেসিকে মডেল ফার্মেসি ঘোষণার পর সময় সংবাদকে তিনি এ কথা বলেন।
বাংদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান এসময় বলেন, ‘ওষুধের তৈরির কাঁচামালের দাম কমেছে এটা সঠিক না, দাম বেড়ে গেছে। ফার্মাসিটিক্যাল ইন্ডাস্টি গুলোর সাথে আমরা বসেছি। আমাদের আহ্বানে তারা ১’শ ৫৭টি ওষুধের দাম কমিয়ে দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *