লন্ডনে পার্লামেন্টের সামনে হামলায় জড়িত সন্দেহে আটকদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাকি সাত জনকে ছেড়ে দেয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করে পুলিশ। যাদের মধ্যে দুই নারীকে মার্চের শেষ পর্যন্ত জামিনে মুক্তি দেয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারী খালিদ মাসুদ একাই ছিলেন না তার সঙ্গে আরো কেউ জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে। এদিকে সৌদি আরব নিশ্চিত করেছে ২০০৫ এবং ২০০৯ সালে দুই দফায় ইংরেজীর শিক্ষক হিসেবে দেশটিতে কর্মরত ছিলেন খালিদ। বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয় খালিদ। পরে পার্লামেন্টের সামনে এক পুলিশ সদস্যকে ছুড়িকাঘাত করেন। এ ঘটনায় এক পুলিশসহ চার জন নিহত হয়। Post navigation জঙ্গিদের আটকের জন্য মূল অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম। আজিয়ান সাগরে শরণার্থী নৌকা ডুবে মারা গেছে অন্তত ১১ জন