আজিয়ান সাগরে শরণার্থী নৌকা ডুবে মারা গেছে অন্তত ১১ জন। শুক্রবার তুরস্কের পূর্ব উপকূলে এই ঘটনা ঘটে। তুর্কি কর্তৃপক্ষ জানায়, ২০ জন শরণার্থী নিয়ে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে তুরস্ক থেকে রওনা দিয়েছিল। মৃত ১১ জন শরণার্থীর মধ্যে ৫ জনই শিশু। এদের প্রত্যেকেই সিরীয় শরণার্থী বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। বাকি ৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাচার সংশ্লিষ্টতায় দুই জনকে আটক করেছে পুলিশ। Post navigation লন্ডনে পার্লামেন্টে হামলায় জড়িত সন্দেহে আটকদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রেখেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ইতালি