mirza faqrulসরকার উগ্রবাদকে নির্মূল করতে চায় না বলে মন্তব্য করে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ ইস্যু জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ক্ষমতাসীনরা।
শনিবার সকালে নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরোধীতা করে মির্জা ফখরুল আরো বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন কোনো চুক্তি মেনে নেবে না জনগণ।
এ সময় তিনি সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আমাদের প্রশ্নগুলো থেকে যায়, যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো, সেকি নিজেই নিহত হবার জন্য আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালো?’
এ সম্বন্ধে তিনি আরো বলেন, ‘বিশ্বাসযোগ্য বক্তব্যগুলো না আসলে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হবেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *