indexআজ ভয়াল ২৫শে মার্চ। জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি নিধনে অপারেশন সার্চলাইট পরিচালনা করে। ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাকামী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর। দেশে প্রথমবারের মতো দিনটি পালিত হচ্ছে জাতীয়ভাবে।
এ উপলক্ষ্যে সারা দেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, র‍্যালি ও চিত্র প্রদর্শনীর। রাজশাহীতে সকালে চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়, জেলা ও মহানগর আওয়ামী লীগ। নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। খুলনায় সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। বাগরেহাট শহরের ডাক বাংলোঘাটে শহীদদের স্মরণ করেন, সর্বস্তরের মানুষ। দিনটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তারা। রংপুরের তারাগঞ্জে ২৫শে মার্চের হত্যার বিচারের দাবিতে বিভিন্ন পেশাজীবির প্রায় পাঁচ হাজার মানুষ মানববন্ধন করেন। সুনামগঞ্জে মৌন মিছিল করেছে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠ্ন। গণহত্যা দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সম্মাণনা ও আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *