7227তামিমকে নিয়ে ৯০ রানের জুটি গড়ার পর বিদায় নিয়েছেন সাব্বির রহমান (৫৬)। অর্ধশতকের পথে শুরুতে সাব্বির স্বাচ্ছন্দ্যে থাকলেও ৪০ পার হওয়ার পর এদিক-ওদিক করতে থাকেন। বারবার সুইপ খেলতে চেষ্টা করেন।

২২তম ওভারের তৃতীয় বলে গুনারত্নের ফুল লেন্থের বলে কাভার ড্রাইভ করতে যেয়ে উপল থারাঙ্গার হাতে ধরা পড়েন। শর্ট কাভার থেকে দেখার মতো ক্যাচ নেন থারাঙ্গা।

পরের ওভারের প্রথম বলে বিদায় নেন মুশফিকুর রহিম (১)। সান্দাকানের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান সাদা পোশাকের অধিনায়ক।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্যকে নিয়ে দারুণ সূচনা করেছিলেন তামিম। তবে ২৯ রানের বেশি পার হয়নি উদ্বোধনী জুটি। ফিরে যান সৌম্য।

লাকমলের অফস্টাম্পের বলে শট খেলবো, খেলবো না করতে গিয়ে উইকেটের পেছনে চান্দিমালের হাতে ধরা পড়েন সৌম্য সরকার (১০)।

এরপর সাব্বিরকে নিয়ে হাল ধরেন তামিম। ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দশহাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *