ময়মনসিংহ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আট জন। আহত হয়েছে ২৩ জন।
গতরাতে ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয় তিন জন। আহত হয়েছে ২ জন। পুলিশ জানায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাইটকান্দিতে মুরগী বোঝাই পিকাপভ্যান ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুইজন। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।
এছাড়া ভালুকার হাজীরবাজারে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। এদিকে গোপালগঞ্জের গঙ্গারামপুরে পিকআপ উল্টে নিহত হয়েছে তিন জন। আহত হয়েছে আরও ছয় জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *